স্টাফ রিপোর্টার ॥ দৈনিক যুগান্তর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আজিজুর রহমানের মাছের খামার দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা চালালিয়েছে সন্ত্রাসী জামাল বাহিনী। এতে আজিজুর রহমানের ভাই আমিনুর রহমান ও ভাইপো আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মধ্যকূল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কেশবপুর থানায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪জনের মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত জামাল বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী জামাল উদ্দীনকে আটক করেছে পুলিশ। আসামিরা হলেন-কেশবপুর উপজেলার মধ্যকূল গ্রামের আবদুল গণি শেখের ছেলে জামাল উদ্দিীন (২৯), মজিদ দফাদারের ছেলে জুয়েল দফাদার (৩৬), শফি সরদারের ছেলে ফিরোজ সরদার (২৮), ইসলাম সরদারের ছেলে রিপন সরদার (২৬), সাজ্জাদ সরদারের ছেলে শাওন সরদার (২৬), লুৎফর রহমান ঢালীর ছেলে হোসেন ঢালী (২৬), বায়সা গ্রামের মুকুল হোসেনের ছেলে মাসুদুজ্জামান (২৬) ও ছোট আলতাপোল গ্রামের আবদুল আজিজ ছোটোর ছেলে ইকরামুল (৩২)। মামলার বাদী সাংবাদিক আজিজুর রহমান জানান, জামাল বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ ছিল। কেশবপুর উপজেলার মধ্যকূল মৌজায় আমার বাড়ির পাশে আমার মাছের খামার রয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী জামাল বাহিনীর ক্যাডাররা আমার মাছের খামার দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে আসামিরা হামলা চালিয়ে আমার ছোট ভাই আমিনুর রহমানকে (৪৬) মারপিট করে রক্তাক্ত জখম করে। তাকে ঠেকাতে গেলে ভাইপোকেও পিটিয়ে জখম করে। একই সাথে ২৩ হাজার ৭শ’ টাকা মূল্যের আমার মোবাইল ফোন ভেঙে ফেলে। আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, সন্ত্রাসী জামাল বাহিনীর হাতে এলাকার মানুষ জিম্মি। স্থানীয় এক জনপ্রতিনিধির আশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। তার নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার ও আমার পরিবারের উপর ক্ষুব্ধ ছিল। বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি ধামকিও দিয়েছে। এ প্রসঙ্গে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, অভিযুক্ত জামাল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতার করা হবে। সন্ত্রাসী কার আশ্রয়ে আছে, সেটি দেখবে না পুলিশ। সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...













