শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের মৃত শেখ নুর আহম্মদের পুত্র সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নিরীহ গ্রাম পুলিশ (চৌকিদার) শেখ রুহুল আমিন হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেভ কামনা করেছে। গ্রাম পুলিশ রুহুল আমিন অভিযোগে উল্লেখ করেছেন, শুক্রবার দৃষ্টিপাত পত্রিকা মারফত জানতে পারি সোয়ালিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী সবিতা রানী সাতক্ষীরা প্রেসক্লাবে আমাকে, আমার মা ও ভাইকে হয়রানির লক্ষ্যে সাজানো ঘটনা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে। যাহা মিথ্যা ও পরিকল্পিত। এলাকার চিহ্নিত শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কুচক্রী রজব আলীর ইন্ধনে এটা করেছে। রুহুল আমিন জানায়, প্রকৃত ঘটনা হচ্ছে সবিতার শ^শুর ঈশান মন্ডল ১৯৫৩ সালে পৈত্রিক সম্পত্তি থেকে ৩০ শতক জমি গীরিবালার নিকট বিক্রি করে। গিরি বালার নিকট থেকে আমার পিতা ৩০ শতক জমি ক্রয় করে আমার নামে ১৫ শতক ও আমার ভাই মজিদের নামে ১৫ শতক লিখে দেয়। কিছুদিন পর উক্ত রজব আলীর কু-পরামর্শে সবিতা উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট অভিযোগ করে। এ প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মাকছুদুর রহমান মুকুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সমস্যা নিরসন করেন। থানায় অভিযোগ করে। উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে থানা থেকে মিমাংশা করে দেওয়া হয়েছে। এর পরেও আমাদের হয়রানির লক্ষ্যে এমিথ্যা সংবাদ সম্মেলন করেছে। এহয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেভ কামনা করছি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













