নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিখোঁজের একদিন পর প্রান্ত নামে দেড় বছরের একটি শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত প্রান্ত সদর উপজেলার দলজিতপুর গ্রামের মৃত্যুঞ্জয় পালের একমাত্র ছেলে।জানা গেছে, মঙ্গলবার ৮জুন বিকালে উঠানে খেলতে খেলতে এক সময় প্রান্ত প্রস্রাব করে পরনের প্যান্ট ভিজিয়ে ফেললে শিশুটির মা সন্ধ্যা রানী সেটি পাল্টানোর জন্য ঘরে প্যান্ট আনতে যান। ঘর থেকে প্যান্ট খুঁজে নিয়ে ফিরতে একটু বিলম্ব হয়। এই সময়ের মাঝেই বাড়ির আঙ্গিনা থেকে প্রান্ত নিখোঁজ হয়ে যায়। প্যান্ট নিয়ে বাইরে এসে সন্ধ্যা রানী ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পাড়া প্রতিবেশিরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজনসহ বাড়ির পাশের জলাশয় ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক রাত পর্যন্ত খোঁজা খুজি করেও শিশুটির সন্ধান মেলেনি। পরে আজ বুধবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













