পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় করোনা প্রতিরোধে সিপিপি সদস্যদের সাথে বহিরাগত যুবক যুক্ত হয়ে ট্রাক ড্রাইভারের কাছ থেকে টাকা চুরি করেছে। এঘটনায় ভ্রাম্যমান আদালত চুরি হওয়া ১ হাজার ২শ টাকা উদ্ধার করে উপজেলার মঠবাটি গ্রামের আবুল গাজীর ছেলে মফিজুল গাজী (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শুক্রবার রাত ৮টায় ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন। শুক্রবার বিকেলে পৌরসভার জিরো পয়েন্টে প্রশাসনের সাথে সিপিপি সদস্যরা করোনা প্রতিরোধে মহড়া দেয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রাক ড্রাইভার টাকা চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সাক্ষ্য সাবুদ শেষে তদন্ত সাপেক্ষে এ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দ করেন। ওসি এজাজ শফী জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত মফিজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














