যশোর ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩০ জন মারা গেছেন। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান। তিনি বলেন, এ নিয়ে বিভাগে মৃত্যু হল এক হাজার ১১ জনের। আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৮ জন। এর আগে সোমবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগে মারা যান ২৮ জন। তার আগে মঙ্গল সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগে রেকর্ড ৩৬ জনের মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। রাশেদা বলেন, বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন নয় জন। খুলনায় ছয়জন, আর ঝিনাইদহ ও মেহেরপুরে চারজন করে মারা গেছেন। অন্যান্য জেলায় মারা গেছেন একজন-দুইজন করে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট তিন হাজার ১৬৩ জনের পরীায় শনাক্তের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৪১ শতাংশ। একই সময় শনাক্ত হয় সবচেয়ে বেশি যশোরে ৪৫৪ জন। খুলনায় ৩১১, বাগেরহাটে ১২৪ জন, চুয়াডাঙ্গায় ৮৪, ঝিনাইদহে ১৪৩, কুষ্টিয়ায় ১৭২, মাগুরায় ২২, মেহেরপুরে ৭৫, নড়াইলে ৫৩ ও সাতীরায় ২৬ জন। তবে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনায় ১৪ হাজার ৯৪৩ জন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













