ভ্রাম্যমাণ প্রতিনিধি, চুকনগর : খুলনার ডুমুরিয়ার ভ্রাম্যমান আদালতের আভিযানে ২ ল টাকা মুল্যের ২৮০ কেজি রপ্তানি যোগ্য হিমায়িত চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪ জন মৎস্য ব্যবসায়িকে ১৪ দিনের জেলসহ প্রত্যেক কে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। রোববার বিকেলে আদালত পরিচালনা করেন,ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আঁধার মানিক এলাকার স্বপন মন্ডলের মাছের ডিপোতে অভিযান চালিয়ে রপ্তানি যোগ্য হিমায়িত চিংড়িতে অপদ্রব (জেলি) পুশ করার অপরাধে ২৮০ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়। যার আনুমানিক মুল্য ২ ল টাকা বলে জানা গেছে। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী দিলীপ মন্ডল,পরিতোষ মন্ডল, কুমারেশ মন্ডল ও অতুল কৃষ্ণ মন্ডলসহ ৪ জন ব্যবসায়ী কে ১৪ দিনের জেলসহ প্রত্যেককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবু বক্কার সিদ্দিকী, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহসহ ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













