ভ্রাম্যমান প্রতিনিধি, নড়াইল:২০২১-২০২২ অর্থ বছরে নড়াইল পৌরসভার ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে পৌরসভার অফিস কে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, গোলাম মোর্ত্তজা স্বপন, বাবুল কুমার সাহা, পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারী প্রকৌশলী সুজন আলী, হিসাবরণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














