দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার জাকির হোসেন ভুট্রোকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটাস নামে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা এই সম্মাননা প্রদান করে। দশমিনা উপজেলা পরিষদের ডাকবাংলোতে জেলা পরিষদ সদস্য জাকির হোসেন স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে এই সম্মাননার বিষয়টি জানায়। ডাকবাংলোতে আয়োজিত মতবিনিময়ের সময় জানা যায়, মহামারি করোনা ভাইরাসের সময় জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্রো বিশেষ অবদান রাখায় জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটাস শেরে-ই বাংলা এ্যাওয়ার্ড ২০২১ ইং প্রদান করেন চলতি বছরের ১৪ জুন। পটুয়াখালী জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভুট্রো জানান, উপজেলার সদরে অবস্থিত দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ ১১ বছর ও দক্ষিন আরজবেগী দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন । তিনি আরো বলেন, এই কৃতিত্ব আমার না দশমিনার সকল জনগনের। আমি দশমিনা উপজেলার জনগনের মাঝে সবসময় সেবামূলক কর্মকান্ডের মাঝে বেঁচে থাকতে চাই।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














