বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্ত লাগোয়া পুটখালী গ্রামাঞ্চলের ভয়ংকর সন্ত্রাসী ও ‘মাদক সম্রাট’ নাসির বাহিনীর সশস্ত্র হামলা, বাড়ী ভাঙচুর ও তান্ডব অব্যাহত রয়েছে। গত পরশু ওই বাহিনীর হামলায় আহত হয়েছে ৯ জন। এর মধ্যে ৪ জন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত চারজন হলেন, পুটখালী গ্রামের ইসমাইল বিশ্বাসের ৩ ছেলে শাহ আলম বিশ্বাস (৪৮), ওলিয়ার বিশ্বাস (৫২), শাহাজান বিশ্বাস (৪৫) ও শাহ আলমের ছেলে আজমির বিশ্বাস (২৫)। এ ঘটনায় নাসির বাহিনীর বিররুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। অভিযোগে জানাযায়, ঘটনার দিন শাহ আলম তার নিজের বাড়ীর উঠানে ভায়েরদেরকে সাথে নিয়ে অসুস্থ মায়ের চিকিৎসার বিষয়ে কথা বলছিলো। এসময় পুটখালীর মাদক সম্রাট ও বাহিনী প্রধান নাসির উদ্দীনের নেতৃত্বে আব্দুল কাদের, ওলিয়ার, জুলফিকার আলীসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দা, চাইনিজ কুড়াল ও হকিস্টিক নিয়ে গেটের ভিতরে ঢুকে আচমকা মারধর শুরু করে। এসময় শাহ আলম সহ তার ভায়েরা দ্রুত বাড়ীর ভিতরে চলে গিয়ে গেট বন্ধ করে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ভিতরে ঢুকতে না পেরে ঘরের দরজা ও জানালার গ্লাস ভেঙ্গে প্রবেশ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। এমনকি আজমিরের ৭ মাসের বাচ্চাকে মায়ের কোল থেকে নিয়ে ছুড়ে ফেলে দেয় সন্ত্রাসী বাহিনীরা। পরে ঘরের ড্রয়ারের তালা ভেঙ্গে তার ভিতর থেকে নগদ টাকা ও গহনা লুট করে চলে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার নিকট আত্বীরা। বেনাপোল পোর্ট থানায় দীর্ঘ বছর ধরে পেস্টিং থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এ খবরের সত্যতা নিশ্চিত করেন বলেন, ভয়ংকর সন্ত্রাসী ও ‘মাদক সম্রাট’ নাসিরকে আটকের চেষ্টা চলছে। প্রেসকাব যশোরে সাংবাদিকদের কাছে ঘটনা বর্ণনা দিতে গিয়ে গ্রামবাসীরা বলেছে, এই বাহীনি পুলিশ কর্তৃক সৃষ্ট। এ জন্য সাধারন মানুষ তাদের কাছে জিম্মি। জীবন হারানোর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। গত এক সপ্তাহের তান্ডবে কমপক্ষে ১০ টি বাড়ীতে পুরুষ শুন্য হয়ে পড়েছে। অরক্ষিত অবস্থায় নারী ও রমনীরা অজানা অতংকে দিন-রাত যাপন করছে। গ্রামবাসীরা বলেছে, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান পুলিশ সুপারকে মিথ্যা তথ্যদিয়ে সব সময় সন্ত্রাসীদের আড়াল করে থাকে। তারা এই ভয়ংকর পরিবেশ থেকে স্বদেশে মুক্তভাবে জীবন যাপন করতে চায়। এ জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...













