এমএম সাহেব আলী,আশাশুনি থেকে ঃ করোনা ভাইরাস ২য় ঢেউ এর ব্যাপক সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে আশাশুনিতে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে পূর্বের তুলনায় বিধিনিষেধ মানার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি পরিলক্ষিত হলেও লুকিয়ে দোকান খোলা ও সড়কে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রবিবার উপজেলার বিভিন্ন স্থানে এ চিত্র দেখা গেছে। রবিবার সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ব্যারিগেড দিয়ে সড়কে চেকপোষ্ট বসিয়ে কাজ করতে দেখা গেছে। আনসার ভিডিপি সদস্যরাও একই সাথে মাঠে নেমে কাজ করেছে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিত ভাবে ব্যাপক অভিযান পরিচালনা করেছেন। ওসি গোলাম কবিরের নেতৃত্বে পুলিশের অভিযানও চলেছে। যন্ত্রচালিত যানবাহন চলাচাল রোধ, অন্যান্য বাহনের অহেতুক চলাচাল নিয়ন্ত্রণ, খুবই প্রয়োজন ব্যতীত মানুষের বাইরে বের হওয়া রোধ এবং দোকান পাট খোলা রাখার ব্যাপারে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপরতা চালান হয়। বিধিনিষেধ অমান্যের জন্য কাউকে গ্রেফতারের খবর না পাওয়া গেলেও জরিমানা করা হয়েছে অনেককে। এরপরও কোন কোন বাজারে বা প্রত্যন্ত গ্রামাঞ্চলে নির্দেশ অমান্য করে কিছু কিছু দোকান খুলে রাখা, মানুষের চলাচাল বা আড্ডা দেওয়ার ঘটনা চোখে পড়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি ও কঠোরতার ভয়ে মানুষের মধ্যে ভীতি থাকলেও কিছু কিছু মানুষকে মাস্ক ব্যবহার না করতে দেখা গেছে। উপজেলার অধিকাংশ বাজারে মানুষের উপস্থিতি পূর্বের তুলনায় কমলেও এখনো উদ্বেগজনক রয়েছে। বিকালেও কিছু কিছু দোকান ও চা স্টল খুলতে দেখা গেছে। প্রশাসন ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল থাকলেও গাড়ির শব্দ শোনার সাথে সাথে দোকানের শার্টার/দরজা বন্দ করে লুকিয়ে পড়ে দোকানিরা। গাড়ি চলে যাওয়ার পরপরই পুনরায় দোকান খুলতে দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের উপস্থিতি বেশী ছিল, তবে বিকালে মানুষের উপস্থিতি কম থাকলেও উদ্বেগজনক ছিল। এব্যাপারে প্রশাসনের পাশাপাশি স্ব-স্ব এলাকার জন প্রতিনিধি, গ্রাম পুলিশ, বাজার কমিটির সদস্যদেরকে কাজে লাগানো যায় কিনা ভেবে দেখতে সচেতন মহল অনুরোধ জানিয়েছেন।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...













