সংবাদ বিজ্ঞপ্তি : জুম বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে করোনা মহামারীর এই দূর্দিনে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগত গরীব ও অসহায় রুগীর স্বজনদের মাঝে একবেলার খাবার বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার ৬ জুলাই ২০২১ খ্রীষ্টাব্দ তারিখে বেলা ১:৩০ টায় যশোর সদর হাসপাতালে বহিঃবিভাগের সামনে প্রায় ১৫০ গরীব ও অসহায় রুগীর স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়। জুম বাংলাদেশ এর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (এন্টি টেরোরিজম ইউনিট) মোঃ মনিরুজ্জামান এর পরামর্শ ও সহযোগিতা এবং যশোর জেলা শাখার আহ্বায়ক মোঃ শামছুল আলমের দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবকদের দ্বারা এ কর্মসূচি বাস্তবায়ন হয়। জুম বাংলাদেশ যশোর জেলা শাখার আহ্বায়ক মোঃ শামছুল আলম বলেন, “সারাদেশের করোনা পরিস্থিতি খুবই খারাপ। আবার যশোর সহ খুলনা বিভাগের আক্রান্ত ও মৃত্যু সংখ্যাও বেশ ভয়ানকভাবে বেড়েই চলেছে। এতে করে প্রতিনিয়ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন যশোরের বিভিন্ন এলাকা, দুর দুরান্ত থেকে অসুস্থ মানুষ হাসপাতালে আসছে। তাদের সাথে পরিবারের লোকজন ও আসছে। বিদ্যমান এই পরিস্থিতিতে তাদের সেবায় একবেলা খাবার বিতরণ কর্মসূচী শুরু করেছি আমরা জুম বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে। ইনশাআল্লাহ এই খাবার বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে। প্রতিদিন ১:৩০ টায় বহিঃবিভাগের সামনে আমরা এই কর্মসূচি পালন করবো।” উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ যশোর জেলা শাখার আহ্বায়ক মোঃ শামছুল আলম, সদস্য সচিব সরদার ফরিদ আহমেদ, স্বেচ্ছাসেবক আব্দুল মতিন, মোঃ নাজমুল হোসাইন, মোঃ ইমরান হোসেন, মোঃ আল জুবায়ের রনি, তানভীর তালুকদার, নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও মহামারী পরিস্থিতির শুরুর থেকেই সালেহা কবীর জীবন ফাউন্ডেশন, শরীফপুর, ঝিকরগাছা, যশোর; (জেসিসি ‘৯১) যশোর ক্যান্টনমেন্ট কলেজ ৯১ ব্যাচ; মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন; পে ইট ফরোয়ার্ড; ডুফা, যশোর; ঢাবি ফোরাম , যশোর; কেয়ার বন্ধু গ্ৰুপ এবং জুম বাংলাদেশ, যশোর শাখা সংগঠন গুলোর যৌথ সহযোগীতায় যশোর এলাকায় করোনা আক্রান্ত মানুষের সহযোগীতার জন্য অক্সিজেন ব্যাংক চালু রয়েছে। বিভিন্ন মানুষের মাঝে নামমাত্র মুল্যে এবং বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের জন্য প্রয়োজনে যোগাযোগ করুন। হারুন ও ইদ্রিস: ০১৮৫৫৯৫১৯১৫, ০১৮৫৫৯৬২৭০৭। আর্স বাংলাদেশ ভবন, কিসমত নওয়াপাড়া, উপশহর যশোর।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













