মোংলা প্রতিনিধি : মোংলায় সুন্দরবনের গহিনে বিষ দিয়ে মাছ শিকারের প্রস্তুত কালে বিপুল পরিমান ভারতীয় কিটনাশকসহ বরফ বোঝাই নৌকা ও জাল উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার গভীর রাতে বনের জোংড়া অফিস সংলগ্ন কেউনার খালের মোহনা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে এর সাথে সংশ্লিষ্ট কোন জেলে বা দূর্বৃত্তকে আটক করতে পারেনি বনরক্ষীরা। বন বিভাগ সুত্রে জানায়, গত ১ জুলাই থেকে সুন্দরবনের নদী ও খালে সকল ধরনের মাছ শিকার করা বন্ধ ঘোষনা করেছে সরকার। তাই এখানকার কিছু অসাধু জেলে বেশধারী দূর্বৃত্ত ও বিষ দস্যুরা কিটনাশক দিয়ে বনের গহীনে মাছ শিকারের চেষ্টা করে। তাই পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের জোংড়া খালের অপর দিকে একটি ছোট খাল দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় একটি নৌকা সহ বিপুল পরিমাণ বিষ আটক করা হয়েছে। (৬জুলাই) দিনগত রাত ২ টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের পশুর নদীর অভিযান চালানো হয়। এসময় একটি নৌকা পশুর নদী দিয়ে বনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলে বন রক্ষীরা ধাওয়া করে। বরফ বোঝাই নৌকা ফেলে নদী সাঁতরিয়ে বনে উঠে ৩/৪ জন দূুর্বৃত্ত পালিয়ে যায়। জব্দকৃত নৌকায় তল্লাশী চালিয়ে ১৬ বোতল ভারতীয় কিটনাশক, এক কেজি ওজনের ৬ পাকেট গুড়ো বিষ, যা দিয়ে অবৈধ ভাবে ব্যবহার করে সাদা মাছ শিকার করা হয়। এচাড়া একটি টোনা জাল এক কেবিন বরফ উদ্ধার করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













