সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফো নাসাল ক্যানোলা মেশিন বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত ও সামেক হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, প্রেসকাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ। বক্তারা এ সময় বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













