চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ৪ কেজি গাঁজাসহ নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাজমুল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের ইউসূফ আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব সরকার ও বিকাশ চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম রাসেল ও সুমন হোসেনের নেতৃত্বে একদল পুলিশ চৌগাছা-যশোর সড়কের টালিখোলা-কয়ারপাড়া মোড়ে অভিযান চালিয়ে যশোর শহরের দিকে যাবার পথে নাজমুল ইসলামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন নাজমুল একজন মাদক ব্যবসায়ী। তার নামে আগেও মাদক মামলা রয়েছে। বৃহস্পাতিবার গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













