সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের সেবায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকাল ১০টায় ইটাগাছা এলাকায় এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী। এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান প্রমুখ। হেল্প সেন্টারের উদ্বোধনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বৈশি^ক করোনা মহামারিতে গোটা মানবজাতি আজ দিশেহারা। বাংলাদেশে এর ভয়াবহতা ব্যাপকভাবে সংক্রমিত। সাতক্ষীরা জেলায় বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যাও নিতান্ত কম নয়। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সামগ্রিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত মানুষকে মানবিক কারনে অক্সিজেন সাপোর্ট ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে “করোনা হেল্প সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













