স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় আক্রান্ত ও এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৫ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১০৮ জনের। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ শনিবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার ৪৮০ জনের নমুনা পরীায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যবিপ্রবির জিনোম সেন্টারেই সবগুলো নমুনা পরীা করা হয়েছে। শনাক্তের হার ২২.৫ ভাগ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ২৬৩। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৪৩ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১২ জন। এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্তের মৃত্যুর সাথে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২০১ জন। এর মধ্যে করোনার রেডজোনে ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪ জন রোগী রয়েছেন।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













