মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ সোমবার দিবাগত রাতে মহেশপুরে করোনায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। পরিবারে বইছে শোকের ছায়া। পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার একতারপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোস্তফা (৫০) বিগত ১৫ বছর আগে ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় মালয়েশিয়া পাড়ি জমায়। গত ২০১৯ সালে সে দেশে এসে কয়েক মাস থাকার পর আবার চলে যায়। দেশে তার স্ত্রী ও ২টি পুত্র সন্তান রয়েছে। নিহত মোস্তফার ছোট ভাই সাজ্জাদ হোসেন জানায়, গত ১০দিন আগে সে করোনায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কোয়ালালামপুরে একটি হাসপাতালে ভর্তি হয়। সোমবার দিবাগত রাত্রে তার মৃত্যুর সংবাদ পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে তার লাশ দেশে আনার জন্য চেষ্টা করছে। নিহতের পরিবার সরকারের সহযোগিতা কামনা করেছে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














