মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ৬ বছরের শিশু কন্যা মিম অক্ষত রয়েছে। নিহত খাদিজা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে রাহাতপুরের সুইচগেট সংলগ্ন নহাটা-রাজাপুর সড়কে এই দূর্ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানা যায়, নহাটা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে বাড়ীতে ফিরছিলো খাদিজা। রাহাতপুর এলাকার চান্দু মোল্যার বাড়ীর সামনে পৌছালে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা খাদিজা ঘটনাস্থলেই মারা যায়। তবে খাদিজার কোলে থাকা তার ছয় বছরের শিশু কন্যা পাশেই একটি ধান ক্ষেতে গিয়ে আচড়ে পড়ে। কিন্তু শিশুটি অক্ষত অবস্থায় এখনো পর্যন্ত সুস্থ্য রয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন, গাড়ী ফেলে চলক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের দেহও পুলিশের হেফাজতে রয়েছে। তার পরিবারের লোকজন আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













