যশোর ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও কিনিকে ভর্তি হন। পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ২ হাজার ৪৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...













