গাজী আব্দুল কুদ্দুস : ডুমুরিয়া (খুলনা) ঃ খুলনার ডুমুরিয়ায় দু’ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে স্বেচ্ছাশ্রমে স্লুইচ গেটের দুই পাশের জমাকৃত পলি অপসারণ করা হয়েছে। নদী বাঁচাও কৃষক বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলার খর্নিয়া ও রুদাঘরা ইউনিয়নের সীমান্তবর্তী বিলসিঙ্গা ও চহেড়া স্লুইস গেটের পলি অপসারণ কাজে অংশগ্রহণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল খোকন এবং ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শেখ দেদারুল হোসেন দেদার। এছাড়া পানি ব্যবস্থাপনা কমিটি, কৃষক, শিক ও ছাত্র সহ স্থানীয় পাঁচ শতাধিক ব্যক্তি উক্ত পলি অপসারণ কাজে অংশগ্রহণ করে। হরিভদ্রা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মতলেব গোলদার, সাধারণ সম্পাদক ইউপি সদস্য এমএ হান্নান ও কর্মসূচি পরিচালনা কমিটির আহ্বায়ক বাবুল আক্তার সবুর জানাই, পাউবোর ২৫ পোল্ডারে হরিভদ্রা নদী সংলগ্ন বিলসিঙ্গা ও চহেড়া স্লুইচ গেট অবস্থিত। ওই স্লুইস গেট দিয়ে রুদাঘরা ইউনিয়নের খর সংঘ, চহেড়া, মিকশিমিল, হাসানপুর, শোলগাতিয়া ও খর্নিয়া ইউনিয়নের রান্নাই আঙ্গারদোহা, টিপনা সহ ১০টি বিলের পানি নিষ্কাশন হয়ে আসছে। স¤প্রতি সময়ে হরিনদী তার নাব্যতা হারায়। গেটের বাহির মুখে পলি জমে পানি নিষ্কাশনে অযোগ্য হয়ে পড়ে। এছাড়া ভিতর গেটের খালে একাধিক স্থানে যত্রতত্র নেট পাটা বসানোর ফলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্রবল বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষক ও মৎস্য চাষীরা। এ কারণে হাজার হাজার হেক্টর জমির ফসল, মাছ ও কৃষক বাঁচাতে এ কর্মসূচির বিকল্প নেই। এ কারনেই দু’ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পলি অপারেশন কমিটি গঠনের মধ্য দিয়ে পলি অপসারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...











