রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : করোনাকালে হতাশাগ্রস্থ্য যুবকদের নিজ বাড়িতে বসে সময় অতিক্রম করানোর জন্য নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ” আলোর সহযাত্রী” কর্মসূচী হাতে নিয়েছেন। এ কর্মসূচীর মাধ্যমে তিনি হতাশা কাটিয়ে মাদক বা গেমস ছেড়ে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে সমাজের উন্নয়ন করতে যুবকদের উদ্বুদ্ধ করছেন। খোঁজ নিয়ে জানা যায়, মাদক যেমন যুবকদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঠিক তেমনি মোবাইল গেমস এর আসক্তিও যুবকদের চেতনা শক্তিকে পঙ্গু করে দেয়। তাই করোনাকালে যুবকদের নিয়ে ভেবেছেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান। তরুণদের মাদক- মোবাইল গেমস থেকে সরিয়ে আনতে বই পড়ার মাধ্যমে আত্মশক্তির বিকাশ ঘটাতে সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের কাছে একটি ব্যাতিক্রম ও প্রশংসনীয় মহৎ উদ্যোগ উপস্থাপন করেছেন তিনি। নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান ”আলোর সহযাত্রী” নামে বই নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় বিতরণের মাধ্যমে করোনাকালে যুবকদের জাগ্রত করতে চেয়েছেন। সূত্র জানায়, গত বুধবার বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস,এম সুলতানের ”সুলতান মঞ্চ” থেকেই ”আলোর সহযাত্রী” এর শুভযাত্রা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান যুবকদের মাঝে ”আলোর সহযাত্রী” নামে বই বিতরণের মাধ্যমে এ শুভ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই দুর্বার গতিতে চলছে ”আলোর সহযাত্রী”। খোঁজ নিয়ে আরো জানা গেছে, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন নিজেই মঙ্গলবার সহ গত ৩-৪ দিন যাবৎ ”আলোর সহযাত্রী” বই বিতরণ করছেন শিক্ষার্থী ও তরুণদের মাঝে। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাহাত জানায়, ডিসি স্যারের মহৎ এ উদ্যোগ শির্ক্ষাথীদের জন্য আশির্বাদ। লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি ইকবাল হাসান শিমুল বলেন, জেলা প্রশাসক আমাদের সমাজকে জাগ্রত করতেই ”আলোর সহযাত্রী” বই বিতরণ কর্মসূচী হাতে নিয়েছেন। করোনাকালে বেকার বসে থাকা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এ বিষয়ে বলেন, করোনা মহামারী বদলে দিয়েছে আমাদের চেনা জগৎ। এই সময়ে শিক্ষার্থী ও যুবকদের আঁকড়ে ধরেছে মাদক ও মোবাইল গেইমস। শিক্ষার্থী ও যুবকদের হতাশামুক্ত রাখতে ও প্রাণোচ্ছ্বল রাখতে এবং আত্মশক্তির বিকাশ ঘটাতে নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক স্যার ”আলোর সহযাত্রী” বই বিতরণ কর্মসূচী হাতে নেয়ায় সর্বমহলে প্রশংসা পাচ্ছেন। লোহাগড়া উপজেলা প্রশাসন নিয়মিত বই বিতরণ করছে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, প্রথম পর্যায়ে আলোর সহযাত্রী কর্মসূচীতে বঙ্গবন্ধু- বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইসহ বিভিন্ন বিষয়ে পাঁচশত বই বিতরণ করা হচ্ছে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













