কেশবপুর ব্যুরো : কেশবপুরে বসতভিটার পানি সরানো নিয়ে বিরোধে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। উপজেলার সাগরদত্তকাটি গ্রামের পার্বতী মন্ডল কেশবপুর প্রেসকাব উপস্থিত হয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, আমাদের বসত বাড়িতে যাতায়াতের রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী সুকুমার জোয়াদ্দারের সাথে আমার কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে গত ২১ জুলাই সকালে সুকুমার জোয়াদ্দারের ছেলে সুজিত জোয়াদ্দার, সুকান্ত জোয়াদ্দারসহ ৪/৫ জন যুবক আমার বসতভিটায় অনধিকার প্রবেশ করে আমাকে ও আমার স্বামী ভীম মন্ডলকে গালমন্দ করতে থাকে। ওই সময় আমার স্বামী প্রতিবাদ করলে সকল বিবাদী একত্রিত হয়ে বাঁশের লাঠি, সাবল দিয়ে আমাকে ও আমার স্বামীকে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এরই মধ্যে সুজিত জোয়াদ্দার তার হাতে থাকা কোদাল দিয়ে আমিসহ আমার স্বামীকে উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে মারাতœক রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আমি বাদি হয়ে উপরোক্ত বিবাদীদের আসামী করে ৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় কেশবপুর থানায় মামলা করি। যার নং- ১৩, তাং- ২৫.০৭.২১। পুলিশ ৩ আসামীকে আটক করে আদালতে সোপর্দ করে। এরমধ্যে সুজিত জোয়াদ্দার জেলহাজতে থাকলেও অন্য আসামীরা জামিনে মুক্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে আদালত থেকে মামলা তুলে নেয়াসহ স্বাক্ষীদের প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। যে কারণে আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩০ জুলাই কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং- ১২৯৮, তাং-৩০/০৭/২০২১। বর্তমান আমিসহ আমার পরিবার ভয়ে ভয়ে রাত্রি যাপণ করছি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কতৃৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, দয়াল মন্ডল, নারায়ন মন্ডল, ভীম মন্ডল, যুধিষ্টি মন্ডল প্রমুখ।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













