মাসুদ পারভেজ, ভ্রাম্যমান প্রতিনিধি \ যশোরের ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারে বণিক সমিতির কমিটি না থাকায় আট ধরে পড়ে আছে অভিভাবকহীন অবস্থায়। বাজারটির ব্যবসায়ীরা জানিয়েছে ১৯৯৬ সালে ঐতিহ্যবাহী বাজারটিতে সকল শ্রেণি’র ব্যবসায়ীদের নিয়ে গঠিত হয় বণিক সমিতি। প্রতিষ্ঠাকাল থেকেই ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠনটি ২০১৪ সাল পর্যন্ত ঠিকঠাক ভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও এরপর থেকে মুখ থুবড়ে পড়ে। ব্যবসায়ীদের মাঝে দেখা দেয় নানা অসংগতির। নীতি নির্ধারকদের গাফিলতির কারণে ব্যবসায়ী ও কাস্টমার উভয়ের জন্য উপকারী এই সংগঠনটি বহুবছর ধরে আছে অভিভাবক শূন্য। তৎকালীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে বণিক সমিতির নতুন করে কমিটি গঠনের মাধ্যমে বাজারের শৃংঙ্খলা ফেরানোর আবেদন জানিয়ে আসলেও কোনো উদ্যোগ না নেওয়ায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বণিক সমিতির কোনো কার্যক্রম না থাকায় ভেঙ্গে পড়েছে নিয়ম শৃংঙ্খলার। খেয়াল খুশি মতো হাট চান্নিতে গড়ে তুলছে অবৈধ পাকা স্থাপনা। বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ী হয়রানির, চুরি ছ্যাঁচড়ামিসহ নানা দুর্ভোগ। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে গ্রিল ও তালা ভেঙ্গে লুটের ঘটনা ঘটছে অহরহ। ব্যবসায়ী সমিতির কমিটির মেয়াদ শেষান্তে ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন এবং নতুন কমিটি গঠনের ব্যবস্থা করবেন। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ চেয়ারম্যানের গাফিলতির কারণে ৭ বছর ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে সংগঠনটি। নিরাপত্তাসহ নানা সমস্যার সম্মুখীনের শিকার হচ্ছে ঐতিহ্যবাহী এই বাজারটি সর্বশ্রেণীর ব্যবসায়ী মহল। বণিক সমিতির সাবেক সদস্যরা জানিয়েছে, ২০১৫ সালের দিকে ততকালীন চেয়ারম্যান আব্দুস সালাম বিশ্বাস একবার বণিক সমিতির নির্বাচনের তফশীল ঘোষণা করে স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর চেয়ারম্যান পরিবর্তনের সাথেসাথে সেখানেই সব কার্যক্রম স্থগিত হয়ে যায়। এ ব্যাপারে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই ঐতিহ্যবাহী রুপদিয়া বাজার বণিক সমিতির নির্বাচনের ব্যবস্থা করে দেব।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













