স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : আদেশপত্র দেওয়ার একদিন আগেই কতিপয় দুজন ডিলারকে সার সরবরাহ করেছেন কালীগঞ্জ বিসিআইসি বাফার গোডাউন কর্তৃপ। তবে, বিষয়টি নিয়ে বাফার কর্মকর্তা শাহাজান আলী প্রথমে আদেশপত্র পেয়েই সার ডেলিভারীর কথা বললেও পরে অবশ্য তার ভূল স্বীকার করে মানবিকতার কথা বলেছেন। অনৈতিক লেনদেনেই তিনি এমন কান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার বরাদ্ধপত্র ছাড়াই কতিপয় দুজন ডিলারকে সার সরবরাহ করায় ডিলারদের মাঝে ােভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সার ডিলার জানান, বর্তমানে কালীগঞ্জ বিসিআইসি বাফার গোডাউনে নানা অনিয়ম জেকে বসেছে। বাফার ইনচার্জ শাহাজান আলী কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই তার ইচ্ছামত কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ডিলারগন জানায়, সার প্রদানের েেত্র বরাদ্ধপত্র না হওয়া পর্যন্ত বিসিআইসি বাফার সার গোডাউন থেকে কোন সার প্রদানের নিয়ম নেই। অথচ গত রোববার তিনি কোন বরাদ্ধপত্র ছাড়াই কালীগঞ্জের রাম বাবু ও সোহরাব হোসেন নাই দুই সার ডিলারকে সার ডেলিভারী দিয়েছেন। সরকারী বিসিআইসি বাফার গোডাউনে এহেন অনিয়ম কর্মকান্ডে অন্যান্য সার ডিলারগন প্রতিনিয়ত নাজেহাল হচ্ছেন। বরাদ্ধ আদেশ ছাড়াই সার ডেলিভারীর বিষয়টি জানতে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মোবাইলে কথা বললে বাফার গোডাউন ইনচার্জ শাহাজান আলী জানান, রোববার আদেশ পত্র পেয়েই তারা সার ডেলিভারী দিয়েছেন। এর পরই আদেশপত্রের বিষয়টির সত্যতা যাচাইয়ে জানতে কালীগঞ্জ উপজেলা সার ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব, উপজেলা কৃষি কর্মকর্তা সিকদার মোঃ মোহায়মেন আক্তার জানান, রোববার কোন আদেশপত্র দেওয়া হয়নি। সোমবার সকালে সার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বরাদ্ধপত্রে স্বার করেছেন। সংশ্লিষ্ট দুটি পরে এমন বক্তব্যর প্রেেিত সোমবার বেলা ১২ টার দিকে বাফার কর্মকর্তাকে পূনরায় কল দিলে তিনি আদেশ পত্রের ১ দিন আগেই সার ডেলিভারী দেবার কথা স্বীকার করেন। তবে কেন এমন করলেন এমন প্রশ্নের জবাবে বিষয়টি তিনি অনেকটা মানবিক কারন দেখিয়ে এড়িয়ে যান। একদিন আগে রোববার সার উত্তোলনকারী ডিলার রাম বাবু জানান, তিনি ডিও করে বাফার অফিসে কর্মকর্তার সাথে কথা বলেই এক ট্রাক সার গ্রহন করেছেন। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানায়, বরাদ্ধ আদেশপত্র ছাড়া সার ডেলিভারী দেওয়া ঠিক হয়নি। কিভাবে সার দিলেন এ বিষয়টি তিনি কৃষি কর্মকর্তাকে খতিয়ে দেখতে বলবেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













