সাতক্ষীর প্রতিনিধি ঃ সাতক্ষীরায় করোনা সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখ্য যোগ্য হারে কমেছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৫৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের নমুনা পরীা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৯৫ শতাংশ। এনিয়ে, জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৩০ জন। সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় বর্তমানে সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ২৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













