নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় কাঁচা মরিচের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। গত তিনদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছ প্রায় একশ টাকা। আবার বাজার ভেদে দামের পার্থক্যও দেখা গেছে। কুষ্টিয়ার পৌর, রাজারহাট, চৌড়হাস, সাদ্দাম ও মঙ্গলবাড়ীয়া কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ১৫০-১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। গত তিনদিন আগেও প্রতিকেজির দাম ছিল মাত্র ৬০ টাকা। খুচরা বিক্রেতাদের দাবি কয়েক দিন টানা বৃষ্টির কারণে এখন প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতাদের দাবি বৃষ্টির অজুহাতে দাম বেশি নেয়া হচ্ছে। সকালে কুষ্টিয়ার সবচেয়ে ব্যস্ততম পৌর বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। সেখান থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে সাদ্দাম বাজারে বিক্রি হয় ১৭০-১৮০ টাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা এবং সদর উপজেলার ঝাউদিয়া, উজানগ্রাম এলাকার কৃষক পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ ১১০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঠ থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে কেজিতে ৬০-৭০ টাকা বেড়ে যাচ্ছে। আবার শহরের একটু বাইরের বাজারগুলোতে বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। কুষ্টিয়া পৌর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আকমল হোসেন জানান, ঈদের পর থেকেই টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত ৩-৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে। বাজারারের যে অবস্থা তাতে সামনের দিকে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কাঁচা মরিচের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস চরমে পৌঁছেছে। দাম বৃদ্ধির কারণে বাজারে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতাদের কথা কটাকাটির ঘটনা ঘটছে। কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি প্রসঙ্গে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে। কোনো অজুহাতে ব্যাবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...













