কেশবপুর ব্যুরো : খুলনা রুপসা শিয়ালী গ্রামের মৌলবাদী কর্তৃক মন্দির ও হিন্দু পরিবারের বাড়ীঘর দোকানপাট ভাংচুর ও লুটপাট এর প্রতিবাদে বুধবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের কেশবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সভাপতি রমেশ চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর নাগরিক সমাজের আহ্ববায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কুন্তল বিশ্বাস, অজিত মুখ্যার্জী, শম্ভুনাথ বসু, উজ্জ্বল দাস প্রমূখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













