স্টাফ রিপোর্টার ঃ যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় জেলার ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৫.৭৭ শতাংশ। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৬৭ জন, কেশবপুরে ২ জন, ঝিকরগাছায় ১২ জন, অভয়নগরে ১ জন, মনিরামপুরে ৭ জন, বাঘারপাড়ায় ০ জন, শার্শায় ৪ জন এবং চৌগাছা উপজেলায় ৪ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ১০৯ জন, সুস্থ হয়েছে ১৭ হাজার ৫৯২ জন। করোনা পজেটিভ রোগী মারা গেছে ৪০৮ জন। যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ৬৮ জন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













