স্টাফ রিপোর্টার : সাইবার বুলিং নিয়ে তারকাদের হয়রানি নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথাবার্তা সবসময় হয়ে থাকে। তাই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিষয়টি নিয়ে সোচ্চার ফারিয়া বলেন, কারও ছবিতে কোনো কারণ ছাড়া কুৎসিত কমেন্ট করে কি ধরনের আরাম অনুভব করতে পারে একটা মানুষ? কমেন্ট সেকশনে মাঝে মাঝে কিছু অশ্লীল ছবি দেখি- এসব তো বিকৃত মানসিকতার লক্ষণ! আপনার যদি মনে হয় কাউকে ছোট করে, অপমান করে কিংবা কষ্ট দিয়ে আপনার ভালো লাগছে তাহলে বুঝতে হবে আপনার মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক নেই! কারও সঙ্গে মজা করা আর কাউকে ছোট করা এক জিনিস নয়। মনগড়া কিছু লিখে কাউকে ছোট করার মধ্যে কোনো বীরত্ব নেই। এদিকে, করোনাকালীন ফারিয়া নিজেকে সুরক্ষিত রাখতে বিরতি দিয়ে শুটিং করছেন। এ ছাড়া সামনে নতুন প্ল্যাটফরম চরকিতে ‘মুন্সিগিরি’ নামের একটা ওয়েব ফিল্ম আসবে তার। যেটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বলেও জানালেন তিনি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














