কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কাতেবার শেখ (৫৫) নামের এক মেম্বরসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত কাতেবারকে খুলনা মডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। ১২ আগষ্ট সকাল ৯ টায় উপজেলার আমবাড়ি গ্রামের খাইরুল শেখের বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসনের পক্ষ ও কাতেবার শেখের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলা। এরই জের ধরে ওই দিন সকাল ৯টার দিকে কাতেবার শেখ এবং ওই গ্রামের হায়দার শেখের ছেলে মুন শেখ (৪০) বনগ্রাম বাজার থেকে ফেরার পথে খাইরুল শেখের বাড়ির সামনে পৌছালে আলমগীরের পক্ষের লোকজন তাদের কুপিয়ে গুরুতর জখম করে। এসময় পাশের বাড়ির এখলাজ শেখ (৫০) ঠেকাতে গিয়ে তিনিও আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়। এর মধ্যে কাতেবার শেখের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













