মেহেদী হাসান, মণিরামপুর \ মনিরামপুরের জলকর রোহিতা পূর্বপাড়ায় পাকা সড়ক থেকে দাসপাড়ায় ঢুকতে ৬০০ ফুট কাদার রাস্তা সলিং করে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে উপস্থিত থেকে রাস্তায় ইট ফেলেছেন নাজমা খানমের ছেলে আসিফ খান অভি। শনিবার থেকে রাস্তা খোড়ার কাজ শুরু হবে। এরআগে গত সোমবার (৯ আগষ্ট) ওই রাস্তাটি নিয়ে ‘৫০০ ফুট রাস্তা পার হতে বড় ভোগান্ত’ শিরোনামে “দৈনিক যশোর” পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এরপর এলাকাবাসীর ভোগান্তির চিত্র দেখে রাস্তাটি সলিং করার সিদ্ধান্ত নেন উপজেলা চেয়ারম্যান। স্থানীয় আব্দুস সালাম বলেন, কাদায় খুব কষ্ট হইতো। উপজেলা চেয়ারম্যান রাস্তা কইরে দেচ্ছেন। আমরা খুব খুশি। আর আমাগের কাদায় নামতি হবে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, গ্রামবাসীর কষ্ট দেখে রাস্তাটি সলিং করার সিদ্ধান্ত নিয়েছি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে দুই লাখ টাকা। আপাতত নিজ অর্থায়নে রাস্তা করে দিচ্ছি। পরে বরাদ্দ আসলে সমন্বয় করা হবে। জলকর রোহিতা পূর্বপাড়ায় পাকা সড়ক থেকে দাসপাড়ায় ঢুকতে ৬০০ ফুট কাচা রাস্তা রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় ভরে চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। ৪০-৫০ বছর ধরে কাদা মাড়িয়ে কষ্টে চলাচল করতে হয়েছে ২০-৩০ টি পরিবারকে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














