স্টাফ রিপোর্টার \ যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্থানীয় ঝিকরগাছা বি.এম হাইস্কুল মাঠের বিপরীতে অবস্থিত পেন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের হলরুমে ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা তথ্যসেবা অফিসার রোকসানা সুলতানা। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা মেঘনা ইমদাদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দেশসেরা সংগঠক ও জাগরণী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ঘোষ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, পেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক টিমলিডার জুবায়ের বিন মকলেস, মোঃ রহমত উল্লাহ, হস্তশিল্প প্রশিক্ষক শাহনাজ পারভীন নিশু, শিক্ষক বিথী ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আলোচনা সভা শেষে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নির্দেশে পেন ফাউন্ডেশনের উদ্যোগে অংশগ্রহণকারীদের মাঝে মহামারী করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধিতে মাস্ক, লিফলেট এবং হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













