স্টাফ রিপোর্টার : যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ মটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও চারটি মটরসাইকেল এবং চেসিস, ইঞ্জিন নম্বর পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধায় শার্শা উপজেলার নাভারণ সাতীরা মোড় এলাকা থেকে চারটি মটর সাইকেল উদ্ধারসহ চোরচক্রেস তিন সদস্যকে গ্রেফতার করা হয়৷ পুলিশ মিডিয়া সেলে থেকে এক এসব তথ্য জানানো হয়েছে৷আটক আসামীরা হলো যশোরের শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আল-আমিন (২৭),আমির হোসেনের ছেলে, তোহিদুল ইসলাম (২৮), ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের আঃ সাত্তারের ছেলে নাজিম উদ্দিন (৩৩)কে আটক করা হয়৷ আরো জানানো হয় বুধবার সন্ধ্যা ৬ দিকে,শার্শা উপজেলার নাভারণ সাতীরা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মটরসাইকেলের চেসিস ইঞ্জিন নম্বর পরিবর্তনের মাষ্টার খ্যাত আলামিন ও তার সহযোগী নাজিম উদ্দিনকে ৩টি মটরসাইকেল ও চেসিস ইঞ্জিন নম্বর পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জামসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের স্বীকারোক্তি ও তথ্য মতে রাত আড়াই টার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোর সিন্ডিকেটের আরেক সদস্য তোহিদুল ইসলামকে ১টি চোরাই সন্ধিগ্ধ মটরসাইকেলসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে একাধিক মটরসাইকেল চুরি মামলা তদন্তাধীন বিচারাধীন আছে। এই ঘটনায় উপ-পরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা দিয়েছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













