স্টাফ রিপোর্টার, মণিরামপুর : যশোরের মণিরামপুরে ফসলী জমি জোর পূর্বক জবর দখল করে ঘের করার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে বলেও জানাগেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী জমির মালিকগণ। খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলার মাছনা-বাহাদুরপুর মৌজায় থাকা ১’শ ২৮ বিঘা জমি ওই গ্রামের মালিকগণ ভোগ দখল করে দীর্ঘদিন চাষাবাদ করিয়া আসিতেছে। এ চাষাবাদের কারণে ১’শ ৩জন জমির মালিকগণ পরিবারের ভরন পোষন করে আসছেন। ওই জমিতে ব্যাপক খাদ্য শষ্য উৎপাদন হওয়ায় এলাকার প্রভাবশালী বাহির ঘরিয়া গ্রামের নওশের পন্ডিতের ছেলে হালিম হোসেনের কুনজরে পড়ে। তার নেতৃত্বে মৃত জিলেতুল্যর ছেলে ইজ্জেত সর্দার, মৃত বারিক সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার, মৃত জালাল সরদারের ছেলে আমিন সরদার, মৃত বাহাদুর আলীর ছেলে ইসলাম হোসেন ও মৃত নিছার সরদারের ছেলে জসিম সরদার জোর পূর্বক জমি দখল করার পায়তারা করছেন এবং জমির মালিকগণের বিভিন্ন ধরণের ভয়-ভীতি ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন। এ থেকে পরিত্রাণ পেতে জমির মালিকগণ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভূক্তভোগী জমির মালিকগণ বলেন, তারা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় আমাদের নিজ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে তারা হত্যার হুমকি দেয়। তারা প্রভাবশালী হওয়ায় প্রাণের ভয়ে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের। অভিযুক্ত সবার আইনানুগ শাস্তির দাবী জানাচ্ছি। এই বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...













