পাইকগাছা প্রতিনিধি :পাইকগাছায় দ্বিতীয় দিনের মত উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ, দখলমুক্ত অভিযান চলমান রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর এর নির্দেশনায় প্যানেল মেয়র মাহাবুবর রহমান রঞ্জু ও উপজেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে পৌরসভার ৬নং ওয়ার্ডের আদালত চত্ত্বর, ব্রীজ রোড এলাকা, ৭নং ওয়ার্ডের মৎস্য আড়ৎ, বাগদা, পোনা মার্কেট সড়ক, ৮নং ওয়ার্ডের বাজার স্বর্ণ পট্টি, পুরাতন খেয়াঘাট রোড়, ৫নং ওয়ার্ডস্থ হাসপাতাল মোড় সহ বিভিন্ন এলাকা বুলডুজারের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে দখলমুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অভিযান চালাকালে এ সকল এলাকায় রাস্তার দু’ধারে প্যানা, বিলবোর্ড, ফেস্টুন, টিনের অবৈধ স্থাপনা ও বহুতল বিশিষ্ট ভবনের সিড়ি গুলো অপসরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র (২) কবিতা রানী দাশ, কাউন্সিলর এস এম ইমদাদুল হক, আসমা আহমেদ, রবিশংকর মন্ডল, ইমরান সরদার, থানা-পুলশি, আনসার ভিডিপি সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে নিয়মিত অভিযান চলবে। যারা যারা সরকারী জায়গা দখল করে আছেন তারাকে দ্রুততার সহিত সরকারী জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সকলকে সহযোগীতার জন্য অনুরোধ করা হলো।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














