সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। মঙ্গলবার সকাল দশটায় জেলা কারাগারে পৌঁছালে জেলা কারাগারে পুলিশের একটি টিম তাকে গার্ড অফ প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাওসার আজিজ কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও কয়েদিদের সার্বিক অবস্থা ঘুরে দেখেন। তিনি কয়েদিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এছাড়া নারী কয়েদিদের পরিচালিত সেলাই মেশিন কার্যক্রম এবং পুরুষ কয়েদিদের জন্য আরবি ও বাংলা ভাষা শিক্ষাদান কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি নারী কয়েদিদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। কয়েদিদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও পুষ্টিগুণ যাচাই করেন। পাশাপাশি কয়েদিদের ক্যান্টিন, লাইব্রেরী ও মেডিক্যাল সেন্টারের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। কারাগারে সার্বিক পরিবেশ, কয়েদিদের জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা, খাদ্যের গুণগত মান এবং পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল হাশেম, জেলার মোঃ মনির হোসেন, ডাঃ জয়ন্ত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরাফাত হোসেন প্রমূখ। এছাড়া সাতক্ষীরা জেলা কারাগারের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














