সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দালালকে আটক করা হয়েছে। রবিবারে দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত ফকির আলী গাজীর ছেলে খোরশেদ গাজী, সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত ওসমান গাজীর ছেলে মহিদুল ইসলাম, , শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার নুর মোহাম্মদের ছেলে রুহুল আমিন, সদর উপজেলার বেতলা গ্রামের মাসরিব আলীর ছেলে দেলোয়ার হোসেন, ও একই উপজেলার মুকুন্দপুর গ্রামের আফছার উদ্দীনের ছেলে হাফিজুল আলম রিপন। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ অফিসে কিছু দালাল চক্র নিরীহ মানুষকে ঠকিয়ে প্রতিদিন অবৈধভাবে অর্থ উপার্জন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুজ্জামান ও এক্্িরকিউটিব ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে হাতে নাতে উক্ত ৫ দালালকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্রমান আদালতের মাধ্যমে আটক দালাল খোরশেদ, মহিদুল, দেলোয়ার ও রিপনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১২ হাজার টাকা জরিমানা এবং ৩নং আসামী রুহুল আমিনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামীদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...












