মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। শনিবার বিকেলে ট্রলার যোগে কাশিপুর এলাকা থেকে শুরু করে চরপাচুড়িয়া পর্যন্ত মধুমতির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কাশিপুর, ভোলাথপুর, গোপালনগর ও চরপাচুড়িয়া এই চারটি স্থানে মধুমতির ভাঙনে ক্ষতিগ্রস্ত একশটি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. দবির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন, বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, সাবেক ছাত্রলীগ নেতা সূজন শিকদার ও মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান পাভেল প্রমূখ। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধুমতির ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে নগদ ৬৫ হাজার এবং ২০ জন নির্যাতিত অসহায় দুস্থ মহিলাদের মাঝে ৬ হাজার টাকা করে বিতরণ করেন ড. শ্রী বীরেন শিকদার।
দীর্ঘ অপেক্ষার অবসান, ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক
যশোর অফিস : দীর্ঘ পাঁচ বছর দুই মাস অপেক্ষার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের...
যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক গ্রেপ্তার, রিমান্ড আবেদন
যশোর অফিস : যশোর শহরের বেজপাড়া করবস্থান রোডের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় ফিরোজ আলম (৪১) নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে...
তালা ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামাত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
নিজস্ব প্রতিবেদক : খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত...
বাবাকে ফিরে পেতে চায় এক বছরের আদৃতা, বাঁচতে চান দুই কিডনি অকেজো হওয়া মাসুদ
রাহাত আলী ,মনিরামপুর :যে বয়সে আদুরে কণ্ঠে বাবাকে ডেকে কোলে চড়ে বেড়ানোর কথা, সে বয়সে ছোট্ট শিশু আদৃতার কপালে এখন শুধু অনিশ্চয়তা আর ভয়ের...
ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে অবস্থিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।...














