আলাউদ্দীন, ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, চার জন নারী ও একজন শিশু বয়েছে। শুক্রবার মহেশপুর উপজেলার মুন্ডুমালা গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান শুক্রবার গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের মুন্ডুমালা গ্রামের একটি ইটভাটার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে শ্রী রমেশ মন্ডল (২৮), শ্রী রমেশ মন্ডলের স্ত্রী মিতালী বিশ্বাস (২০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ মোজ্জামেল হোসেন (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার পারবুমভাগ গ্রামের মুনজিল শেখের মেয়ে মোছাঃ পারভীন শেখ (৩০), ঢাকা জেলার লালবাগ থানার কামরাংঙ্গিরচর গ্রামের মোঃ বাবুলের স্ত্রী মোছাঃ রুমা খাতুন (৩০), চট্টগ্রাম জেলার বুচপুর উপজেলার জলন্তী গ্রামের মোঃ শরাফত আলী’র ছেলে মোঃ শাহ আলম (২৫), সাতক্ষীরা জেলার সদর উপজেলার ফিংড়ী গ্রামের মৃত গোপাল রায় চৌধুরী’র ছেলে শ্রী মিন্টু রায় চৌধুরী (৩২) একই জেলার আশাশুনি উপজেলার ঝাটিকাটা গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার (২৭), যশোর জেলার শার্শা উপজেলার বড়কলনি গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে মোঃ শুকুর আলী (৩০), মোঃ শুকুর আলী’র স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২২) এবং ছেলে মোঃ জোনায়েদ হোসেন (০৫) কে আটক করনা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা করা হয়েছে।
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না- রাশেদ খাঁন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ অক্টোবর-
হাজারো ডিসেম্বর চলে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার সন্ধ্যায়...
নির্দেশনার পরও বাতিল হয়নি ইজারা: পাইকগাছায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নির্দেশনার এক সপ্তাহ পার হলেও ইজারা (ডিসিআর) বাতিল না হওয়ায় ক্ষুব্ধ জনতা একটি টিনের অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।...
শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকি যুবকের
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও পূর্ববিরোধের জেরে বিপুল বিশ্বাস (২৮) নামের এক যুবকের সামনে পিস্তল প্রদর্শন করে হত্যার...
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : কেউ কেউ দেশে অস্থিরতা করতে চাইলেও, সেটিকে সরকার আমলে না নিয়ে গুরুত্ব দিয়ে সংবেদনশীল আচারণ করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি...
চুড়ামনকাটি ও কাশিমপুরে পূজা মন্দির পরিদর্শনে প্রতিমন্ত্রী – অমিত দেশ এখন সব ধর্মের...
চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত বলেন,ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে গোটা দেশ সকলের নিকট অনিরাপদ হয়ে উঠেছিলো।বর্তমান সরকারের...














