কামরুজামান লিটন ঝিনাইদহ : প্রথমবার ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হন কলেজ ছাত্র দেলোয়ার হোসেন মোল্লা (২২)। কিন্তু দ্বিতীয়বার আর বাঁচতে পারেনি। প্রেমে ব্যার্থ হয়ে শুক্রবার আত্মঘাতি হন তিনি। প্রেমিকা বিয়ে করতে রাজি না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। ঝিনাইদহ সরকারী কেসি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন তিনি ওই গ্রামের বস্কা মোল্লার ছেলে। গ্রামবাসি জানায়, দেলোয়ার হোসেন এর আগেও প্রেম করে ব্যর্থ হয়ে ঘুমের বড়ি সেবন করে। এরপর তিনি হরিণাকুন্ডু লালন শাহ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকে ভালো বাসতেন। তার বাড়িও হলিধানী এলাকায়। বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখাত হন দেলোয়ার। মেয়েটি ও তার পরিবার পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে শুক্রবার বিষপান করে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন কলেজ ছাত্র দেলোয়ার। মৃত্যুর আগে মেয়েটির সঙ্গে ভিডিও কল করে আত্মহত্যার জন্য বিষ পান করে বলে জানা গেছে। তাছাড়া মৃত্যুর আগে দেলোয়ার তার ফেসবুকে লেখে “ পড়ে থাকবে আইডিটা, স্মৃতি স্বরুপ গানগুলো, কিছু ছবি, কিছু পোস্ট আর কিছু প্রিয় মানুষ যারা সব সময় চ্যাট লিষ্টের উপর থাকতো- পড়ে থাকবে এভাবেই শুধু আইডিটা এ্যাক্টিভ দেখাবে হ্যাস ট্যাগ প্রিয়কে উৎসর্গ করে”। এছাড়া তিনি প্রেমিকার উদ্দেশ্যে বহু বিরহের গান গেয়ে নিজেই তার ফেসবুকে আপলোড করেছেন। বিষয়টি নিয়ে সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বয়সে বড় হলিধানীর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করার কথা শুনেছি। প্রেমঘটিত বিষয়ে ছাত্রটি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













