দেবহাটা ব্যুরো ঃ দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে ২৫ অক্টোবর, ২১ ইং সোমবার সকাল ৯ টায় মাদক বিরোধী সাইকেল র্যালী উদ্বোধন করলেন জেলা আঃলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। ‘মাদক মুক্ত সমাজ গড়ি, জীবনকে ধন্য করি’ এই স্লোগানকে সামনে রেখে এবং দেবহাটা উপজেলাসহ সর্বস্তরের জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে দেবহাটায় সাতক্ষীরা তথা দেশের মধ্যে সবচাইতে বড় ৪শত সাইকিষ্ট সহ ৫০০ জন অংশগ্রহনে মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলার পুষ্পকাটি ভাটা ফুটবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন জেলা আঃলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, জেলা আঃলীগ নেতা আলহাজ¦ রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় মাদক বিরোধী র্যালিটি উদ্বোধনের পরে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও দেবহাটা উপজেলা সদরে পথ সভা অনুষ্ঠিত হয়। সকল পথসভায় কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। শেষে পারুলিয়ায় রায়হান চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ। সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক আর.কে.বাপ্পার সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। র্যালী এবং পথসভা ও উদ্ভোধনী অনুষ্ঠান ফেয়ার মিশন ফেইসবুক আইডি থেকে সরাসরি লাইভ দেখানো হয় এবং র্যালিটি রাস্তার দুধারে শত শত নারী পুরুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান। আয়োজক কমিটির পরিচালক কাদের মহিউদ্দীন সবাইকে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













