স্টাফ রিপোর্টার ঃ যশোরে জোড়া মাথার এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে শহরের বেসরকারি একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে এই শিশুটির (ছেলে) জন্ম হয়। পরে সেখানে শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শিশুটির পিতা ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আমিন ও মা মুসলিমা আক্তার। শিশুটির নানি সাবিনা বেগম বলেন আমরা প্রথম দিকে শিশুটির মা মুসলিমাকে একবার আল্ট্রাসনো করিয়ে ছিলাম। তখন ডাক্তার বলেছিল মা ও বাচ্চা ভালো আছে। পরে ৯ মাস পার হওয়ায় আবার আল্ট্রাসনো করি। তখন ডাক্তার বলেন জমজ বাচ্চা হবে। এর পর আমরা শিশুটির মা মুসলিমাকে কালিগঞ্জে হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেয়া হয়। এর পর যশোরের একটি বেসরকারি ক্লিনিকি ভর্তি করি। সেখানে আজ (গতকাল) বিকালে সিজারের পর দেখি জোড়া মাথা সহ বাচ্চা। যশোর জেনারেল হাসপাতলের শিশু ওয়ার্ডে চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন শিশুটিকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থা আরো খারাপ হওয়ায় আমরা শিশুটিকে ঢাকায় রেফার করি । কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার আগেই রাত ৯ টার দিকে শিশুটির মুত্যু হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













