এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির বড়দল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বিশে^শ^র সরকার নির্বাচনী উঠান বৈঠক করেছেন। গতকাল সকালে দক্ষিণ বড়দল প্রাইমারী স্কুলে মিঠুন মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে ইউপি সদস্য প্রার্থী বিশে^শ^র সরকার বলেন আমি আশাশুনি উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। এলাকার একটি কুচক্রী মহল আমার রাজনীতি নিয়ে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। আমি নির্বাচিত হতে পারলে আমার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে পরিনত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার ওয়ার্ডে কোন কাঁচা রাস্তা থাকবে না। সরকারি সাহায্য ন্যায্যতার ভিত্তিতে বিলিবন্টন করব। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম মন্ডল, বিচিত্র সরকার, কার্ত্তিক চন্দ্র মন্ডল প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













