নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চাঞ্চল্যকর স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়া জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম (৩৭) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, আসামি আজিজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জেসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরস্পর ভালোবেসে ২০১৩ সালে বিয়ে করেন। আপত্তি থাকলেও পরে জেসমিনের পরিবার তার মুখের দিকে তাকিয়ে আজিজুল ইসলামকে মেনে নেয়। কিন্তু আজিজুল ইসলামের পরিবার জেসমিনকে মেনে নেয়নি। কিছুদিন পর থেকে আজিজুল ইসলাম জেসমিনের ওপর অত্যাচার শুরু করেন। সব অত্যাচার, নির্যাতন, দুর্ব্যবহার সহ্য করেও জেসমিন সংসার করতে থাকেন। এ অবস্থায় জেসমিন অন্তঃসত্ত্বা হন। আরও জানা গেছে, ২০১৪ সালের ১৮ এপ্রিল বিয়ের সাত-আট মাস পর গভীর রাতে জেসমিন আক্তারকে নির্মম নির্যাতন ও মারধর করে হত্যা করেন স্বামী আজিজুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে জেসমিনের বাবা বাদী হয়ে আজিজুল ইসলামসহ তার পরিবারের পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। স্যা-প্রমাণ শেষে ৩১ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। সে মোতাবেক রোববার আদালত এ রায় দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত জেসমিন আক্তারের স্বজনরা বলেন, জেসমিনকে নির্মম নির্যাতন করে হত্যা করেছে আজিজুল। ছয় বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুবই খুশি। তবে তার ফাঁসি হলে আমরা আরও বেশি খুশি হতাম।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














