চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা

0
27

চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে নির্দিষ্ট এজেন্ডা অনুযায়ী আলোচনা করেন ক্লাবের সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পা দক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক সাংবাদিক খাজা ফজিল আইজ উজ্জ্বল,খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, হাসান মাহমুদ, টিপু সুলতান,শওকত আলী, আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, নুরুল ইসলাম,আব্দুস ছাত্তার কিনে, শহীদুল ইসলাম,মেহেদী হাসান শিপলু, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, সেলিম রেজা, সায়েদ হাসান সুজন, রফিকুল ইসলাম প্রমূখ।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় এজেন্ডা অনুযায়ী ক্লাবের কমিটি গঠন সাংগঠনিক তৎপর তা বৃদ্ধি, সাংবাদিকদের মানোন্ন য়ন, ক্লাবের নিজস্ব জমি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দরা জানান, অত্র উপজেলায় সাংবা দিকদের নিজস্ব কোন ভবন নেই। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া সাংবাদিকতায় আরো বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বাড়ানোর জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here