স্টাফ রিপোর্টার ॥ ভর্তিচ্ছু শিার্থীদের দুর্দশা লাঘবে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীা অনুষ্ঠিত হচ্ছে। আজ ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য বিভাগের শিার্থীরা ভর্তি পরীায় অংশ নেবেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘সি’ ইউনিটের ৮৯৯ জন ভর্তিচ্ছু শিার্থীর আসন পড়েছে। গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের শিার্থীদের ভর্তি পরীার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়। ইতিমধ্যে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীার ফলাফলও প্রকাশ করা হয়েছে। জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাশ করা শিার্থীদের দুপুর ১২টা-১টা পর্যন্ত ভর্তি পরীা অনুষ্ঠিত হবে। তবে শিার্থীদের ভর্তি পরীা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীার আহ্বায়ক কমিটি থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে ভর্তি পরীা অনুষ্ঠিত হবে। শিার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে। একইসঙ্গে শিার্থীদের সহায়তা দেওয়ার জন্য ভর্তি পরীা অনুষ্ঠেয় সকল ভবনের প্রবেশমুখে বিএনসিসিসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ থাকবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ক্রীয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সহায়তা করবে। পরিবহন প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, ভর্তি পরীার্থীদের জন্য সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পালবাড়ি-ক্যাম্পাস রুটে চারটি এবং চুড়ামনকাটি-ক্যাম্পাস রুটে দুটি গাড়ি অনবরত চলাচল করবে। ভর্তি পরীা গ্রহণের প্রস্তুতির বিষয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘সি’ ইউনিটের পরীা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পরীার সময় কোনো পরীার্থী বা দায়িত্বরত কেউই মুঠোফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে বা অসাধুপায় অবলম্বন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীা, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













