সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কুলিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আছাদুল হককে নিয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। কুলিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে রোববার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আছাদুল হক, ইউপি সদস্য রনকুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা দুলাল চন্দ্র সরকার, আওয়ামীলীগ নেতা আইজুল শেখ, কুতুব লস্কর, আছাদুজ্জামান টুকু, হারিস শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মৃনাল মন্ডল, উজ¦ল দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী কর্তৃক বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আছাদুল হককে জড়িয়ে মিথ্যা অপবাদসহ প্রধান মন্ত্রীকে নিয়ে যে কটুক্তির কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয়। তারা বলেন, আছাদুল হক দীর্ঘদিন ধরে সুনামের সহিত আওয়ালীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বর্তমানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন। বক্তারা এ সময় আছাদুল হককে নিয়ে তার প্রতিপক্ষ কর্তৃক যে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনের শেষ পর্যায়ে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...













