নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ১২ জনকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু ও সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র স্বারিত চিঠি সাংবাদিকদের নিকট প্রেরণ করেন। বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে যাদেরকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য সংগঠনের ভাবমূর্তি ুণ্ন করায় তাদের দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগের কাছে বিশেষভাবে সুপারিশ করা হয়েছে বহিষ্কৃতরা হচ্ছেন-মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্যিক সম্পাদক আলমগীর হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন লাল, মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. কবির বিশ্বাস ও উপজেলা কৃষকলীগের সদস্য মো. ইব্রাহীম খলিল ও ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান ও চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল। সহ মোট ১২ জনকে বহিষ্কার করে কুষ্টিয়া জেলা কমিটির কাছে সুপারিশ করেছেন। ভেড়ামারা ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সদক সহ নেতৃবৃন্দরা। এবিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক হাজি রাশেদুল ইসলাম বিপ্লব সময়ের আলোকে বলেন। দলীয় শৃঙ্খলা ভংঙ্গ, গঠন তন্ত্রের বাহিরে যেয়ে যারা নৌকার বিপে যেসব আওয়ামী লীগনেতারা বিদ্রোহী হয়ে নির্বাচন করছেন তাদের বিরুদ্ধে স্হানীয় উপজেলা আওয়ামী লীগের নেতাদের বহিস্কার সুপারিশকৃত নথি দলের সভনেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। বহিস্কার করার মতা তিনি ছারা আরকারো একতিয়ার নাই জননেত্রী চাইলে বহিস্কার হবে আবার তিনি বিদ্রোহীদের মা করেও দিতে পারেন। তবে যেহেতু স্হানীয় দলীয় নেতারা বহিস্কারের সুপারিশ করেছেন তাই আপাতত বিদ্রোহীরা দলের কোন প্রোগ্রামে থকতে পারবেনা। দলের কোন কর্মকান্ডে তাদের আর ডাকা হবেনা।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













