মিশকাতুজ্জামান, নড়াইল : নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামে এক প্রতিবেশিকে হত্যার দায়ে সেলিম সরদার নামের একজনকে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা এবং তার (সেলিম) মা মোমেনা বেগমসহ অপর প্রতিবেশি সাজ্জাদ খানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এর মধ্যে আসামি মোমেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন। মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ফাঁসির আদেশপ্রাপ্ত সেলিম ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে এবং যাবজ্জীবনপ্রাপ্ত সাজ্জাদ কবির খানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভুক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করে। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নড়াইল সদর থানায় করা মামলায় স্ব্যা গ্রহন শেষে আসামীদের বিরুদ্ধে আনিত পেনাল কোডের ১৪৮/৩০২/৩৪ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামী মোঃ সেলিম সরদারকে (৩৫) মৃত্যুদন্ড আর পলাতক আসামী সাজ্জাদ খান (৩০) ও আদালতে উপস্থিত আসামী মোছাঃ মোমেনা বেগমকে (৫৫) যাবজ্জীবন কারাদন্ড এবং ১০০০০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














