মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা বিভাগের বাস্তবায়নে এবং মাগুরা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া এ. ডাব্লিউ ফাজিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। এ উপলক্ষে আলোচনা সভায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি ও ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন। বড়রিয়া এ. ডাব্লিউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাকাওয়াত হোসেনের উপস্থাপনায় আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ শরীফ আকত্রুজ্জামান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














